আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভালো নির্বাচন করায় ইসিকে অভিনন্দন জানাল ইইউ

স্টাফ রিপোর্টার

ভালো নির্বাচন করায় ইসিকে অভিনন্দন জানাল ইইউ
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধিন নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন বা ইইউ। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় ইইউয়ের পক্ষ থেকে এই অভিনন্দন জানিয়েছে ইসিকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত ভোটের সহায়তা দেওয়ায় সিইসির কৃতজ্ঞতা প্রকাশকে সাধুবাদ জানান।

বিজ্ঞাপন

মাইকেল মিলার বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের কাজ অব্যাহত রয়েছে। উপনির্বাচন ও স্থানীয় নির্বাচন-যার আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা এবং ৪,৫৮২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। এসব নির্বাচনেও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা অব্যাহত রাখবে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন