ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ
ছবি: সংগৃহীত।

ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের এ অবস্থান তুলে ধরেন গালিবাফ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি আনতে হলে ইরানের নির্ধারিত সাতটি শর্ত মেনে নিতে হবে। মধ্যস্থতাকারীদের কাছে একাধিকবার এসব শর্তের বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের পার্লামেন্টের স্পিকার আরো বলেন, চাপ সৃষ্টি কিংবা নানা ধরনের প্রলোভন দেখিয়ে তেহরানকে তার অবস্থান থেকে সরানো যাবে না। যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত মেনে নিলেই কেবল আলোচনায় অগ্রগতি সম্ভব।

সূত্র: ইরান ওয়্যার

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন