বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তার কনিষ্ঠ পুত্র নওফেল জমির এক ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশ সময় (১২ জুলাই) ফজরের সময় তিনি ইন্তেকাল করেন।
সাংবাদিক অলিউল্লাহ নোমান ফেসবুকের এক পোস্টে জানান, জমির উদ্দীন সরকারের সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং স্পিকারের দায়িত্বে থাকার সময় বহুবার তিনি খবর পাঠাতেন দেখা করার জন্য। নানা বিষয়ে নিউজ করার পরামর্শ দিতেন। একজন নিরেট দেশপ্রেমিক রাজনীতিক ছিলেন তিনি। ভারতীয় আধিপত্যবাদমুক্ত সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল স্পিরিট। তাঁর ইন্তেকালে দেশ একজন গুণী রাজনীতিবিদকে হারিয়েছে।
দোয়া করি, দেশ ও জাতির খেদমতে তিনি যে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ যেন তা কবুল করেন। গুনাহসমূহ ক্ষমা করে তাঁকে যেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন।
তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গকে আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


