লঘুচাপের প্রভাবে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস

লঘুচাপের প্রভাবে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস

তাপপ্রবাহের পর সারা দেশে ক্রমেই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা কমার পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এ কারণেই দিনের তাপমাত্রা কমার পাশাপাশি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকার পার্শ্ববর্তী এলাকায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনে সামান্য হ্রাস পেলেও রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার যশোরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঈশ্বরদীতে সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহীর তাড়াশীতে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন