শুষ্ক থাকবে ঢাকার আকাশ, নেই বৃষ্টির সম্ভাবনা

শুষ্ক থাকবে ঢাকার আকাশ, নেই বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে দিনের বাকি সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশের পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩° সেলসিয়াস, আর্দ্রতা ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪° সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৭° সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে, সারা দেশের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন