টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা

দূষণে দুইয়ে থাকা লাহোরের বায়ুমান ২১৯। তৃতীয় অবস্থানে থাকা হ্যানয়ের বায়ুমান ১৯৪।

আতিকুর রহমান, চবি

টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষ শহর ঢাকা
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে টানা দ্বিতীয় দিনের মতো শীর্ষ শহর ঢাকা, দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আজ ঢাকার বায়ুমান ২৪১। গতকাল ছিল ২৭৯। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার হিসাবে শহরগুলোর বাতাসের এ অবস্থা ছিল। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস।

বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার বাতাস গতকালের মতো আজও খুব অস্বাস্থ্যকর ।

দূষণে দুইয়ে থাকা লাহোরের বায়ুমান ২১৯। তৃতীয় অবস্থানে থাকা হ্যানয়ের বায়ুমান ১৯৪। দূষণে চারে থাকা দিল্লির বায়ুমান ১৮২। অর্থাৎ লাহোর এবং দিল্লি দুটি শহরই সাম্প্রতিক সময়ে দূষণ কিছুটা হলেও কমাতে পেরেছে। এদিকে দূষণে পাঁচে থাকা ভারতের অপর শহর কলকাতার বায়ুমান ১৮০।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন