হুথিদের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা

হুথিদের বিরুদ্ধে স্থলযুদ্ধের জন্য পুনর্গঠিত হচ্ছে ইয়েমেনের সেনারা
ছবি: রয়টার্স

লোহিত সাগরের পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ অঞ্চল হুথিদের কাছে হারানোর পর সেগুলো পুনর্দখলে স্থলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। এ লক্ষ্যে সেনাদের পুনর্গঠন করা হচ্ছে।

বিজ্ঞাপন

শিগগিরই তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরবে বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য ও মারিব প্রদেশের গভর্নর সুলতান আল-আরাদা।

সরকারি টেলিভিশন চ্যানেল সাবাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলতান আল-আরাদা বলেন, পূর্ব উপকূলে হুথিদের কাছে সরকারি বাহিনীর পরাজয় ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’। তবে যুদ্ধে এ ধরনের ধাক্কা খুবই স্বাভাবিক বিষয়।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলগুলোতে পরাজিত হলেও অন্যান্য ফ্রন্টে সরকারি বাহিনী এখনো হুথিদের বিরুদ্ধে লড়াই করছে। হুথিদের কাছ থেকে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়াই এখনো তাদের লক্ষ্য।

এই লক্ষ্য সামনে রেখে পূর্ব উপকূল থেকে সরে আসা সেনাদের মারিবে পুনর্গঠিত করা হচ্ছে বলে জানান মারিবের গভর্নর।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চল থেকে সরে আসা সেনারা নিজেদের পুনর্গঠিত করছেন। এরপর তারা আবার কোনো না কোনোভাবে যুদ্ধক্ষেত্রে ফিরে যাবেন।

সুলতান আল-আরাদা অভিযোগ করেন, হুথিরা শান্তি প্রক্রিয়া শেষ করে দিয়েছে। এখন শান্তির পরিবর্তে তারা ইয়েমেনে আবারও যুদ্ধ ফিরিয়ে আনছে।

তিনি বলেন, ‘উপকূলীয় অঞ্চল থেকে যেসব সেনা সরে চলে এসেছেন, তারা নিজেদের পুনর্গঠিত করছেন। আর তারা আবারও কোনো না কোনোভাবে যুদ্ধক্ষেত্রে ফিরে যাবেন।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন