জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সমাজবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের ওই ছাত্রী নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তার নাম সাবরিনা রহমান শাম্মী।

বিজ্ঞাপন

রোববার ভোর সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠেরপুলের তনুগঞ্জ লেনে একটি ছাত্রী মেসে থাকতেন। সেখানে একটি রুমে একাই থাকতেন তিনি। রোববার ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন