‘আমরা সত্য ও ন্যায়ের পথেই হেঁটেছি’

‘আমরা সত্য ও ন্যায়ের পথেই হেঁটেছি’

বিডি২৪লাইভ-এর এডিটর ইন চিফ আমিরুল ইসলাম আসাদ বলেছেন, ২০১১ সালের ১৪ মে যাত্রার সূচনা হয় অনলাইন গণমাধ্যমটির। তবে এটি কেবল একটি অনলাইন পোর্টালের নয়— এটি ছিল সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক সাহসী পদক্ষেপ। তখন কোনো বড় পৃষ্ঠপোষকতা, কর্পোরেট বিনিয়োগ ছিল না, ছিল কেবল একটি মিশন মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা। ১৫ বছর পর পেছনে তাকালে গর্ব হয়— কারণ আমরা সত্য ও ন্যায়ের পথেই হেঁটেছি।

বিজ্ঞাপন

গতকাল বুধবার অনলাইনটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। এদিনে প্রতিষ্ঠানটি ১৫তম বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে বিডি২৪লাইভের নিজস্ব কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির সম্পাদক, সাংবাদিক ও কর্মকর্তারা নিজেদের অনুভূতি, প্রত্যাশা এবং ভবিষ্যতের দিকনির্দেশনা তুলে ধরেছেন।

BD24live-2

আমিরুল ইসলাম আসাদ বলেন, আমরা শুধু সংবাদই পরিবেশন করিনি, মানুষের পাশে থেকেছি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছি, প্রান্তিক মানুষের কণ্ঠকে জায়গা দিয়েছি। এ পথচলা সহজ ছিল না, কিন্তু পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সহকর্মীদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।

২০১৪ ও ২০১৮ সালে বিডি২৪লাইভ-কে বাংলাদেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টালের স্বীকৃতি দেয় অনলাইনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যালেক্সা। প্রতিষ্ঠানটির অ্যান্ড্রয়েড অ্যাপ, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার একাউন্টের মাধ্যমে প্রতিদিন লাখো পাঠক হালনাগাদ সংবাদ পাচ্ছেন মুহূর্তেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন