ত্রয়োদশ সংসদ নির্বাচন

খুলনা সদর আসনে মঞ্জুকে সবুজ সংকেত তারেক রহমানের

খুলনা সদর আসনে মঞ্জুকে সবুজ সংকেত তারেক রহমানের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও এমপি নজরুল ইসলাম মঞ্জু।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে দুটি পোস্ট দেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম পোস্টে মঞ্জু লেখেন, মহান আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সবাইকে নিয়ে কাজ শুরু করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার জন্য তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

পরের পোস্টে মঞ্জু লেখেন, দলীয় মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস প্রকাশ, আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা নিষেধ। এছাড়া কাউকে খাটো করা, বিদ্বেষ পোষণ করা, ‘এবার দেখে নেব’ এ ধরনের উক্তি বা ভাব পোষণ করা থেকে বিরত থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলব আমরা সবাই।

নজরুল ইসলাম মঞ্জু আমার দেশকে বলেন, আজ (রোববার) বিকালে তারেক রহমান সরাসরি ফোনকল দেন। কল দিয়ে তিনি পক্ষ-বিপক্ষ সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনি প্রস্তুতি শুরুর নির্দেশনা দেন। তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করার নির্দেশনা দিয়েছেন বলে জানান মঞ্জু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন