বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে
ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য করতে হবে। দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

আজ বুধবার অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন