ওলামায়ে কেরামকে জাতির ইমামতির দায়িত্ব নিতে হবে: নাসীরুদ্দীন

ওলামায়ে কেরামকে জাতির ইমামতির দায়িত্ব নিতে হবে: নাসীরুদ্দীন
‘রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশা’ আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ওলামায়ে কেরামকে শুধু মসজিদের ইমামতি করলেই চলবে না, তাদের জাতির ইমামতির দায়িত্ব নিতে হবে। তারা যদি সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র পরিচালনার ইমামতির জিম্মাদারি নেন, তাহলে আমরা তাদের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরো বলেন, আমরা সরকারের শত্রু নই বন্ধু, আমরা যেসব কথা-বার্তা বলি, তা সরকারকে সতর্ক ও সহযোগিতার জন্য, বিরোধিতার জন্য নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টন ডিসিসি হলে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত ‘রক্তাক্ত জুলাই প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, দেশ গড়তে দেওবন্দী, আহলে হাদীস, সুন্নি, জামায়াতসহ সবাই কয়েকটি বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসেমী বলেন, আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করে কোনো কিছুই পাইনি, এমনকি বাকস্বাধীনতা ও পাইনি। সরকারের উচিত-জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, জাতীয় গণতান্ত্রীক পার্টির (জাগপার) মুখপাত্র রাশেদ প্রধান, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) মামহবুবুল আলম, লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা আবুল কাসেম কাসেমী. আলী মাকসুদ খান মামুন, রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, দেশে আজ বাক স্বাধীনতাটুকুও নেই তার প্রমাণ নাসিরুদ্দীন পাটোয়ারীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা। সরকার জুলাই সনদ নয় নিজেদের নোট বাস্তবায়ন করতেই ব্যস্ত। সবাই বলে অভ্যুত্থান আমি বলি অভ্যুত্থান নয় সামনে আসবে বিপ্লব।

বক্তারা বলেন, আমরা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে কিছুই পায়নি, সামনে কিছু পাবো বলে আশাও রাখতে পারি না। দেশে তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যেরও মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। আমাদেরকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ সব অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন