নিউজিল্যান্ডকে অলআউট করেও বিপদে জিম্বাবুয়ে

নিউজিল্যান্ডকে অলআউট করেও বিপদে জিম্বাবুয়ে

দারুণ সূচনার পরও নিউজিল্যান্ডের সংগ্রহটা আকাশ ছুঁতে পারেনি ব্লেসিং মুজারবানি, তানাকা চিবাঙ্গার বোলিংয়ে। সফরকারীদের খুব বেশিদূর যেতে না দিয়েও স্বস্তিতে নেই জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে তারা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১৪৯ রানের জবাবে ৩০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৮ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু দলীয় ২৯ রানে বেন কারান ও ব্রায়ান বেনেটকে হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। বিদায় নেওয়ার আগে কারান ১১ ও বেনেট ১৮ রান করেন।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে তারা। নিক ওয়েলস ২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। তার সঙ্গী ভিনসেন্ট মাসেকেসা রানের খাতা খুলতে পারেননি। জিম্বাবুয়ের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন ম্যাট হেনরি ও উইল ও রার্ক।

এর আগে উদ্বোধনী জুটিতে ৯১ রানে তোলেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪১ রানে ইয়ং ফিরে গেলে এই জুটি ভাঙে। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে ৮৮ রানের ইনিংস খেলেন কনওয়ে। ড্যারেল মিচেলের অবদান ৮০ রান। হেনরি নিকোলস এনে দেন ৩৪ রান। বাকিদের মধ্যে আর কেউ দাঁড়াতে না পারায় নিজেদের সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৪৯/১০ ও দ্বিতীয় ইনিংস ৩১/২- ১৩ ওভার (বেনেট ১৮, কারান ১১; হেনরি ১/১১) দ্বিতীয় দিন শেষে

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩০৭/১০- ৯৬.১ ওভার (কনওয়ে ৮৮, ড্যারিল ৮০, ইয়াং ৪১; মুজারাবানি ৩/৭৩ ও চিভাঙ্গা ২/৫১)।

*দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ১২৭ রানে এগিয়ে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...