পেশোয়ার জালমির জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছেন বাবর আজম। গতকাল শনিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে বড় এক মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। করাচিতে বাবর মনে রাখার মতো এক ইনিংস উপহার দিয়েছেন। করাচি কিংসের বিপক্ষে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৮৭ রানের দুর্বার এক ইনিংস।
এ ম্যাচেও তারকা এ ব্যাটার ফিফটির হাতছানি দিয়ে যাচ্ছিলেন। হাফসেঞ্চুরি না হলেও ৪০ বলে ৪৩ রানের দারুণ এক কার্যকরী ইনিংস খেলেন। তিন চার ও এক ছয়ে সাজানো ইনিংসে পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন।
ডানহাতি ব্যাটার এই মাইলফলক ছুঁলেন ১০৫তম ম্যাচে। ১২৭.৯২ স্ট্রাইক রেট ধরে রেখেছেন। এই টুর্নামেন্টে তার হাফ সেঞ্চুরি ৩৭টি এবং সেঞ্চুরি দুটি। ৯৯ ম্যাচ ৩০১৮ রান নিয়ে ফখর জামান দুই নম্বরে, যার ফিফটি ২৪টি এবং সেঞ্চুরি দুটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

