আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর ঈদ উপহার, আইফোন

স্পোর্টস রিপোর্টার

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর ঈদ উপহার, আইফোন

বিপিএলের প্রাইজমানি বুঝে পেয়েছে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স ও রানার্স-আপ দল চট্টগ্রাম রয়্যালস। সবশেষ নিজেদের দলের সব দেশি ক্রিকেটারকে আপডেট মডেলের আইফোন উপহার দিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ। গতকাল বুধবার দলের ১৫ ক্রিকেটার ও কোচিং স্টাফের ১০ সদস্য হাতে পেয়েছেন আইফোন ১৭ প্রো ম্যাক্স।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক জানিয়েছেন, ক্রিকেটারদের দেওয়া কথা রাখতে পেরে খুশি টিম ম্যানেজমেন্ট। জিসান আলম, রিপন মণ্ডল, ওয়াসি সিদ্দিকিরা হাসিখুশি হয়েই গ্রহণ করেছেন উপহার দেওয়া ফোন। ঈদের আগে এমন দারুণ উপহার খেলোয়াড়দের ভবিষ্যতে ভালো পারফরম্যান্স করতে প্রেরণার উৎস হয়ে কাজ করবে।

চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ দল চট্টগ্রাম রয়্যালসের অ্যাকাউন্টে গেছে ১ কোটি ৭৫ লাখ টাকা। বিপিএলের সব দল নিজেদের খেলোয়াড়দের পাওনা পরিশোধ বুঝিয়ে দিলেও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা এখনো তাদের বকেয়া বুঝে পাননি। ঠিক কবে নাগাদ তারা অর্থ বুঝে পাবেন সেটা অবশ্য জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...