বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে খেলবেন না বাবর

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে খেলবেন না বাবর

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটিংয়ে মূল স্তম্ভ হওয়ার কথা ছিল বাবর আজমের। কিন্তু সেই বাবর সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে পড়লেন বাঁ হাঁটুর চোট নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ রাতে খবরটি নিশ্চিত করেছে।

সংবাদবিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তান ব্যাটসম্যান বাবর আজমকে পাওয়া যাবে না।’ বিবৃতিতে আরো জানানো হয়েছে, এখন বাবরের চোট পর্যবেক্ষণ করে যাচ্ছে পিসিবির মেডিকেল টিম, এ বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।

পিসিবির বিবৃতিই বলে দিচ্ছে, সিরিজের দ্বিতীয় টেস্টেও বাবরের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

দিন দুয়েক আগেই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ট্রফি হাতে নিয়ে উৎসব করেছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ৫৮৮ রান তোলে হয়েছেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

এখনৎবাবর পুরো সিরিজে দর্শক হয়ে পড়লে সেটি পাকিস্তানের জন্য বড় ধাক্কাই হবে। টেস্টে নিজের সর্বশেষ ইনিংসে ফিফটি হাঁকালেও সেঞ্চুরির দেখা পাচ্ছেন না ৩০ ইনিংস ধরে।

সাদা বলের ক্রিকেটে সময়টা অবশ্য দারুণ কাটছে বাবরের, একদিনের ক্রিকেটে এক ম্যাচ আগেই জাদুকরী তিন অঙ্কের দেখা পেয়েছেন। সর্বশেষ পিএসএলেও আদায় করেছেন ২টি সেঞ্চুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন