আরো সময় পেল কিংস-আবাহনী

আরো সময় পেল কিংস-আবাহনী

২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণের সময়সীমা বাড়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৭ আগস্ট পর্যন্ত লাইসেন্সিংয়ের শর্তগুলো পূরণের সুযোগ পাবে নতুন মৌসুমে অংশ নেওয়া দলগুলো। আগে এই সময়সীমা ছিল ১১ আগস্ট পর্যন্ত। অন্যদিকে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমাও বেড়েছে। আগামী ১৯ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। সেটি আগে ছিল ১৩ আগস্ট পর্যন্ত। এতে ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে আরো সময় পেল গত আসরের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ আবাহনী। বাফুফের নতুন করে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারে তারা, তাহলে নতুন মৌসুমে খেলার দুয়ার খুলে যাবে তাদের। মোট ১৪টি অভিযোগে কিংসের বিরুদ্ধে দলবদলের ওপর ফিফার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। অন্যদিকে নিষিদ্ধ থাকা আবাহনীর বিরুদ্ধে অভিযোগ মাত্র একটি। ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবও ফিফা নিষেধাজ্ঞায় রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন