
রামিসা হত্যা
আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ (বুধবার) আত্মপক্ষ সমর্থনের বক্তব্য রাখছে রাষ্ট্র নিয়োজিত আসামিপক্ষের আইনজীবী মূসা কলিমুল্লাহ। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন তিনি।


















