
মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার
১ জুলাই ১২৭৭ (২০ মহররম ৬৭৬ হিজরি) : মামলুক সালতানাতের অন্যতম শ্রেষ্ঠ ও সফল শাসক আলমালিকুজ জাহির রুকনুদ্দিন বাইবার্স আলবুন্দুকদারী মৃত্যুবরণ করেন। ১২৬০ সালে আইন জালুত যুদ্ধে মঙ্গোলদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর ঐতিহাসিক বিজয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।












