
ধুনট পৌরসভায় বেড়েছে নাগরিক সুবিধা, বদলাচ্ছে শহরের চিত্র
এখানে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। প্রতিষ্ঠার পর থেকে নানা সমস্যা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে পৌরসভার কার্যক্রম চললেও ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর পরিস্থিতির পরিবর্তন শুরু হয়। একই বছরের ২১ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




