
উপসাগরীয় দেশগুলোতে ইরানি হামলার ভিডিও পোস্ট করলেই নিপীড়ন
উপসাগরীয় দেশগুলোয় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ছাড়াও বিভিন্ন শহর ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এ হামলায় বিস্ফোরণের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ফলে এসব ভিডিও পোস্ট নিয়ন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
