
সৌদি প্রো লিগ
হ্যাটট্রিকে রঙিন বেনজেমার অভিষেক
এতদিন ছিলেন আল ইত্তিহাদের। শীতকালীন দলবদলের শেষ দিনে করিম বেনজেমা ক্লাব পাল্টে ফেলেছেন। নাম লিখিয়েছেন আল হিলালে। এমনটা অবশ্য হুট করেই হয়নি। অনেক দিন ধরে চলছিল আলোচনা। অবশেষে সেই আলোচনা দেখল আলোর মুখে। তার ফলেই হলো চুক্তি। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীরা এখন বেনজেমার নিজের দল।

