
গণতান্ত্রিক রাষ্ট্র ও ন্যায্য সম্পদ বণ্টনের অঙ্গীকারে গণসংহতি আন্দোলনের ইশতেহার
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সম্পদের ন্যায্য বণ্টন, সুশাসন প্রতিষ্ঠা এবং শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই ইশতেহার ঘোষণা করেছেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।














