
পরিষদ চত্বরের গাছ কাটার অভিযোগে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে শোকজ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৬ নম্বর আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরের সীমানা প্রাচীরের ভেতর থেকে সরকারি অনুমতি ছাড়া ছয়টি মূল্যবান গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল মন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে কারণ দর্শানোর (শো










