
নাগরিকদের অপমানের প্রতিবাদে তিন ইসরাইলিকে বহিষ্কার করল ঘানা
ঘানা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরাইলের তিন নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। এর আগে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে তিনজন ঘানার ভ্রমণকারীকে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আটক ও নির্বাসিত করা হয়। এছাড়াও তাদের সঙ্গে অপমানজনক আচরণেরও অভিযোগ উঠেছে।


