
খারগ দ্বীপে তেলের আস্তরণ, মুখ খুলছে না যুক্তরাষ্ট্র
ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খারগ দ্বীপের উপকূলে একটি তেল নিঃসরণ বা অয়েল স্পিলের ঘটনা ঘটেছে। তবে এই এলাকায় সাম্প্রতিক কোনো হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বার্তা সংস্থা এপি’র বরাতে এ তথ্য জানা গেছে।



