খারগ দ্বীপে তেলের আস্তরণ, মুখ খুলছে না যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

খারগ দ্বীপে তেলের আস্তরণ, মুখ খুলছে না যুক্তরাষ্ট্র
ছবি: আল-জাজিরা

ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খারগ দ্বীপের উপকূলে একটি তেল নিঃসরণ বা অয়েল স্পিলের ঘটনা ঘটেছে। তবে এই এলাকায় সাম্প্রতিক কোনো হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ।

বার্তা সংস্থা এপি’র বরাতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এপি জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে ইরানি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আগেই গত সপ্তাহের শুরুর দিকের স্যাটেলাইট চিত্রে এই তেলের আস্তরণ দেখা গেছে।

গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলে প্রথম এই তেলের আস্তরণটি শনাক্ত করা হয়।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর একটি সূত্রের বরাত দিয়ে এপি আরো জানায়, শুক্রবারের ছবিতে দেখা গেছে যে তেলের আস্তরণটি প্রায় ৭১ বর্গকিলোমিটার (২৭.৪ বর্গমাইল) এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে।

তবে এই তেল নিঃসরণের প্রকৃত উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন