
নতুন কুঁড়ি স্পোর্টস
মাইরিনের হ্যাটট্রিক, সাকিবুলের ঘূর্ণিজাদু
নতুন কুঁড়ি স্পোর্টসে আজ চতুর্থ দিন মাঠ মাতাল চট্টগ্রাম ও ঝিনাইদহের খুদে খেলোয়াড়রা। বিশেষ করে ফুটবলে পটিয়ার মাইরিন আক্তার হ্যাটট্রিক উপহার দিয়েছে। আর ক্রিকেটে ঝিনাইদহের সাকিবুল হাসান অসাধারণ বোলিং স্পেল উপহার দেয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে একক আধিপত্য দেখাল পটিয়া উপজেলা দল।
