
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমানের ইমামতিতে হাজারো মুসল্লি ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন।























