
সংসদে শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী
কলোম্বোয় ২০১৯ সালের ইস্টার সানডে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ তৎকালীন গোয়েন্দা প্রধান
২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পেছনে দেশটির সাবেক গোয়েন্দা প্রধানের সরাসরি জড়িত থাকার কথা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে সরকার। বুধবার শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী আনন্দ উইজেপালা পার্লামেন্টে জানান, তৎকালীন গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সুরেশ সালে নিজেই




















