
চীনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৮
টাইফুন মায়সাকের প্রভাবে চীনের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।





