
নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা
ফিলিং স্টেশনে ড্রামে করে জ্বালানি তেল বিক্রি হচ্ছে এমন অভিযোগ পেয়ে ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শনিবার (১৮ এপ্রিল) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলার কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।









