
ববিতে পদোন্নতি জটিলতায় ফের শাটডাউন শিক্ষকদের
গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার এবং ডিনদের সভায় সিদ্ধান্ত হয়েছিল ৮ মে’র সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও চর্চা অনুযায়ী চলমান সংকটের সমাধান করা হবে। উপাচার্য ওই দিন রাতে নোটিস দিয়ে ৯ মে বেলা ১১টায় একটি এজেন্ডাহীন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন।










