
হরমুজ সংকটে সিঙ্গাপুরের অর্থনীতিতে ধসের শঙ্কা
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দীর্ঘকাল বন্ধ থাকায় সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লরেন্স অং। ১ মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবসের এক ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন।













