
জিয়া, তালপট্টি এবং অমীমাংসিত ইতিহাস
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কালপঞ্জিতে ১৯৮১ সালের মে মাস শুধু ক্যালেন্ডারের একটি পাতা নয়, বরং এটি সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয়তাবাদী একজন নেতার ট্র্যাজিক মৃত্যুকে স্মরণ করার মাস। এ মাসেই বাংলাদেশ তার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সন্তান ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারিয়েছে।





