
প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যানসার পুরোপুরি নিরাময় সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী
স্তন ক্যানসার এখন প্রায় নিরাময়যোগ্য একটি রোগ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একসময় বলা হতো, ‘ক্যানসার মানেই কোনো উত্তর নেই’। কিন্তু এখন সময় বদলেছে। সারা বিশ্বে স্তন ক্যানসারের চিকিৎসা এতটাই এগিয়েছে যে, এ রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হচ্ছে।






