
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর
দক্ষিণ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, লেবাননের ওপর ইসরাইলের হামলা, লঙ্ঘন ও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর মেনে নেওয়া হবে না। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা বন্ধ করতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।























