
উপনিবেশ ও স্বাধীনতা-উত্তরকাল
ঔপনিবেশিক আমলে ওয়াক্ফ : প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত বিনা মূল্যে শিক্ষাব্যবস্থা বজায় রাখার আগের পদ্ধতিটি প্রাথমিক ব্রিটিশ আমলেও অব্যাহত ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আগের মতোই নিজস্ব এবং নিষ্কর ভূমি অনুদান (rent-free land-grants) ছিল। মুসলিম আমল থেকেই পাণ্ডুয়ার তিনটি মাদরাসা















