
নারীদের হেনস্থা আ.লীগের ইতিহাসের পুনরাবৃত্তি: আখতার হোসেন
আখতার বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, যারা নারীদের হেনস্থা করছেন, তারা আ.লীগের অতীতের জঘন্য ইতিহাসের পুনরাবৃত্তি করছেন। আমরা ভুলে যাইনি ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই বিভীষিকাময় ঘটনার পুনরাবৃত্তি আমরা আর এই বাংলাদেশে দেখতে চাই না।





