
পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি
দৈনিক আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর রংপুরের পীরগাছা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, দাম্ভিকতাপূর্ণ আচরণ, ঋণসংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হয়। র























