
নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সে সেরা হলেও মনের কোণে লুকিয়ে ছিল একটি ছোট্ট আকুতি।


নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ফুটবল দলের অন্যতম সেরা স্ট্রাইকার কিসকু। মাঠের লড়াইয়ে সে সেরা হলেও মনের কোণে লুকিয়ে ছিল একটি ছোট্ট আকুতি।

সব স্বপ্নের জন্ম আলো ঝলমলে স্টেডিয়ামে হয় না। কিছু স্বপ্ন জন্ম নেয় গ্রামের ধুলোমাখা মাঠে, বর্ষার কাদায় ভেজা স্কুল প্রাঙ্গণে কিংবা বিকালের শেষ আলোয় বাঁশের খুঁটি গেড়ে বানানো গোলপোস্টের সামনে। এতদিন সেই স্বপ্নগুলোর অনেকগুলোই পথ হারিয়েছে—কখনো অভাবের কাছে, কখনো সুযোগের অভাবে।

ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের কাঁচা মাটির পথ ধরে একটি কিশোরী সাইকেল চালিয়ে ছুটে চলছে অনুশীলনের মাঠে। ঘরে ফিরে অপেক্ষা করছে সংসারের কাজ -কখনো ধান রোপণ, কখনো পচা পানিতে নেমে পাট ধোয়া। এর মাঝেই সমাজের কটূক্তি- 'মেয়ে হয়ে আবার ফুটবল খেলবে?'

রোমাঞ্চকর লড়াই আর দারুণ সব নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবলের সেমিফাইনাল পর্ব। বালক ও বালিকা উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াই শেষে চূড়ান্ত হয়েছে চার ফাইনালিস্ট। টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ এসব ম্যাচে তরুণ ফুটবলারদের পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছে।





