
বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ‘গরিব’ ফরিদা আখতার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, উপদেষ্টা পরিষদের বর্তমান সদস্যদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।























