আলোচনায় ‘তোমাদের গল্প ২’
গত বছর ঈদে ‘তোমাদের গল্প’ নির্মাণ করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক বছরে প্রায় পাঁচ কোটি দর্শক নাটকটি উপভোগ করেছেন। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঈদে তিনি নিয়ে এসেছেন ‘তোমাদের গল্প ২’।

টেলিভিশন নাটকের প্রতি এখনো দর্শকের রয়েছে অমোঘ টান। কমেডির পাশাপাশি পারিবারিক গল্পও দর্শকরা বেশ পছন্দ করেন। এ ধারার সাম্প্রতিক সংযোজন ‘এটা আমাদেরই গল্প’ নাটকটি দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ প্রচারের পর থেকে বেশ আলোচনায় এসেছে। ইউটিউবে ‘কোটি কোটি ভিউ পেয়েছে’ নাটকটি সোশ্যাল মিডিয়ায়ও ধারাবাহিকটি নিয়ে চর্চা দেখা যাচ্ছে।