যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আরাগচির

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আরাগচির

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারকের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ধারা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় শনিবার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘এখন পর্যন্ত ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী সমঝোতা স্মারকের ৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছেন।’

বিজ্ঞাপন

সমঝোতা স্মারকের নবম অনুচ্ছেদে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে এবং যুক্তরাষ্ট্র কোনো নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং এই অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে না।

চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জেরে ট্রাম্প প্রশাসন শুক্রবার তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরাগচি লেখেন, এই হামলা ও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি ভঙ্গের আরো একটি উদাহরণ। তিনি বলেন, দুই পক্ষকেই সমানভাবে চুক্তি মেনে চলতে হবে।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েকদিন ধরে বোমা হামলা চালায় এবং ইরানকে নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রির সুযোগ দেওয়া ছাড়পত্রটি প্রত্যাহার করে নেয়।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ঘোষণা করেন যে, সমঝোতা স্মারকটি শেষ হয়ে গেছে। তবে তিনি বলেন, তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

সূত্র: সিএনএন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন