মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-তুরস্ক রুটে ফ্লাইট চলাচল অব্যাহত

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-তুরস্ক রুটে ফ্লাইট চলাচল অব্যাহত
টার্কিশ এয়ারলাইনসের বিমান। ছবি: সংগৃহীত

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, ইরান ও তুরস্কের মধ্যে উভয় দিকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। এ রুটে কোনো ফ্লাইট স্থগিত করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে সংস্থাটির এক মুখপাত্র জানান, ইরান এয়ার, ইরান আসমান এয়ারলাইনস ও ক্যাস্পিয়ান এয়ারলাইনসসহ দেশটির ১০টিরও বেশি বিমান সংস্থা প্রতিদিন সরাসরি ইস্তাম্বুল, আঙ্কারা ও ভ্যান শহরে ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞাপন

তুরস্কের বার্তা সংস্থা ডিএইচএ শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইরানি এয়ারলাইন্সগুলোকে পরিষেবা প্রদানের কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়া তুরস্কের বিমানবন্দর গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি ‘ফুগো’ তাদের কার্যক্রম বন্ধ করে দেবে। এর পরিপ্রেক্ষিতেই ইরানের পক্ষ থেকে ফ্লাইট চলাচল নিয়ে এ বক্তব্য দেওয়া হলো।

এদিকে, ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আজ সকালে তেহরান থেকে তুরস্কের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইটটি আজই গন্তব্যে অবতরণের কথা রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন