ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন শেয়ারবাজার বন্ধ হওয়ার সময় মাস্কের সম্পদের পরিমাণ কমে বিলিয়নিয়ারের স্তরে নেমে এসেছে।

প্রতিবেদনে অনুযায়ী, তার নিট সম্পদের পরিমাণ এখন ৯৫৭ বিলিয়ন ডলার (৭২৭ বিলিয়ন পাউন্ড), যা ১৪ দিনেরও কম সময় আগের ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার থেকে কম।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। প্রযুক্তি খাতের শেয়ারগুলোর ব্যাপক দরপতনের প্রভাব পড়ে স্পেসএক্স এবং টেসলার শেয়ারেও।

এই ক্ষতি সত্ত্বেও মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই রয়েছেন এবং তার সম্পদ এখনো তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি।

রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এই কোম্পানির শেয়ার পুঁজিবাজারে আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বেশি সম্পদের মালিক হওয়ার গৌরব অর্জন করেন।

এই ব্লকবাস্টার ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মূল্য শেয়ার প্রতি ১৩৫ ডলার নির্ধারণ করা হয়েছিল এবং লেনদেন শুরু হলে এর দাম দাঁড়ায় ১৫০ ডলার।

এই আত্মপ্রকাশের ফলে রকেট ও স্যাটেলাইট জায়ান্টটির বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি। যেহেতু মাস্ক স্পেসএক্সের প্রায় ৪২ শতাংশ শেয়ারের মালিক, তাই এই তালিকাভুক্তির ফলে তার কাগুজে সম্পদের পরিমাণ তাৎক্ষণিকভাবে এক ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে যায়।

সূত্র: বিবিসি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন