মুসলিম ঐক্যই হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি: ইরানি প্রেসিডেন্ট

মুসলিম ঐক্যই হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি: ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মুসলিম ঐক্যই হলো হুমকি মোকাবিলার মূল চাবিকাঠি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি একথা বলেন।

ঈদুল আজহা উপলক্ষে তিনি ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর, কিরগিজস্তান এবং আজারবাইজানের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

বিজ্ঞাপন

পেজেশকিয়ান লেখেন, ‘আমি আশা প্রকাশ করেছি যে, আল্লাহ যেন আমাদের মুসলিমদের হৃদয়কে আরো কাছাকাছি নিয়ে আসেন এবং আমরা যেন সকল ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ ও হুমকির মুখে একে অপরের প্রতি ব্যাপক সমর্থন দেখতে পাই।’

এরআগে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলো এখন বুঝতে পারছে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। তিনি আরো বলেন, নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা একটি ‘অবাস্তব ও অকার্যকর ধারণা’।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন