বিশ্ববাজারে আবারো বেড়েছে তেলের দাম

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে আবারো বেড়েছে তেলের দাম
ছবি: সংগৃহীত।

ইরানের একটি সামরিক ঘাঁটিতে নতুন করে মার্কিন বিমান হামলার খবরের পর বিশ্ববাজারে আবারো বেড়েছে তেলের দাম। বৃহস্পতিবার সকালের লেনদেনের সময় তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

ব্রেন্ট ক্রুড ফিউচারস ব্যারেল প্রতি ১ দশমিক ৯০ ডলার বা ২ দশমিক ০২ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারস ১ দশমিক ৭৩ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশা কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি জটিল সময় পাড় করছে। হরমুজ প্রণালি ঘিরে চলমান সংকট এবং বাজারে অনিশ্চয়তার কারণে তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন