যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার
ছবি: প্রেস টিভি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, ‘বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির কারণে—মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছেন। আমরা তাদের এই বার্তাকে সমর্থন করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মার্কিন সরকার যদি জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে আন্তর্জাতিক প্রভাবশালী মহল ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় কাজ করে, তবে আমাদের ‘না’ যে দুঃস্বপ্নের রূপ নিতে পারে, তা তারা বুঝতে পারবে।’

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন