আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণ দেখিয়ে শুক্রবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এ ঘোষণা দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বিকাল ৪টায় কর্মসূচিটি হওয়ার কথা ছিল। এখন শনিবার একই সময়ে তা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিরোধী নেতাদের পাশে বসে সাংবাদিকদের সামনে রাহুল গান্ধী বলেন, জ্যেষ্ঠ নেতাদের কথা মাথায় রেখে সম্মিলিতভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে আমরা বৃষ্টির কারণে আজকের কর্মসূচি আগামীকাল একই সময়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করেছি, বৃষ্টিতে জ্যেষ্ঠদের বসে থাকা কঠিন হবে।

রামলীলা ময়দানে বড় উপস্থিতির আহ্বান

১ নভেম্বর ইন্ডিয়া জোটের প্রস্তাবিত রামলীলা ময়দান অভিমুখী পদযাত্রায় সমাজের বিভিন্ন অংশের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান এই কংগ্রেস নেতা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের নেতৃত্বের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার অভিযোগ তোলেন।

গান্ধী বলেন, দুটি কর্মসূচিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সিইসি জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের দলবল কর্তৃক ভারতীয় গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে।

তিনি আরও অভিযোগ করেন, উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও তেলেঙ্গানা থেকে মানুষকে দিল্লিতে বিক্ষোভে আসা ঠেকানোর চেষ্টা চলছে। তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের দিল্লিতে আসা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি বলেন, এসব বিধিনিষেধ পেরিয়ে কতজন মানুষ আসতে পারলেন, রামলীলা ময়দানের উপস্থিতিই তা দেখিয়ে দেবে।

সূত্র: উইয়ন নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন